মাঝে মাঝে মনে হয় আমি এত নিচ কেন ?
কেন আমি এত ভুল করি ?কেন আমার মন ভুল কথা বলে ?
কেন আমার মন ধারাবাহিকভাবে পবিত্রতা খুঁজে পাই না ?
কেন আমার মন সর্বাবস্থায় আল্লাহর শোকর ও জিকির করতে পারে না ?
কেন আমি এত দুর্বল ঈমানী শক্তির অধিকারী আল্লাহ ?
আমায় আল্লাহ সর্বাবস্থায় শক্তিশালী ঈমান কেন দাও না ?
আল্লাহ আমি কেন নিজের প্রতি এত জুলুম করলাম ?
আমি কি হেদায়েত পাবো না আল্লাহ ?
হে আল্লাহ এই মাজলুম কে তোমার রহমত ধারা অতি দ্রুত কেন আচ্ছাদিত করো না ?
তুমি ছাড়া আমার কে আছে আল্লাহ ?
হে প্রভু হে মালিক তুমি রক্ষা না করলে আমি কিভাবে ধ্বংস থেকে রক্ষা পাবো?
হে মালিক তোমার করুণা ছাড়া কি আমি এক মুহূর্ত বাঁচতে পারি?
No comments:
Post a Comment