মৌনতা যেন
প্রশান্তি পাওয়ার প্রধান শর্ত
প্রভু
আমাকে প্রতিটা মুহূর্ত মৌনতায় আচ্ছন্ন করো
শুধু মৌনতা নয় সাথে কল্পনাশক্তিও দিও
জীবন স্বর্গ সুখের সৃষ্টি করে যখন ধারাবাহিকভাবে
স্বতঃস্ফূর্ত কল্পনা শক্তির সৃষ্টি হয়
স্বতঃস্ফূর্ত কল্পনা শক্তি পাবার সুযোগ সৃষ্টি
করে দেয় মৌনতা
যদি মানুষের আত্মা স্বর্গীয় হয় সে যে কোন পরিবেশে স্বর্গ সুখে থাকে
এটা আমার কথা না এটা আমেরিকান রচনাবিদ এমারসন এর কথা
মৌনতার মাধ্যমে চূড়ান্ত পবিত্র
সিদ্ধান্তে আসা যায়
মৌনতা মানুষের অন্তরকে চৌকস করে তোলে
তবে এমনি এমনি শুধু চুপ থাকা
মানে মৌনতা নয়
মৌনতা স্বর্গীয় হবে তখনই যখন স্বর্গীয় বাণীর সত্যিকারের অন্তর দৃষ্টির চর্চা
হবে কল্পনাশক্তি তে
মানুষ পরম স্বর্গ সুখ লাভ করবে যখন সে মৌনতা নিয়ে প্রকৃতির মাঝে থাকবে
মানুষ পরম স্বর্গ সুখ লাভ করবে যখন সে মৌনতা নিয়ে প্রকৃতির মাঝে থাকবে
মৌনতা, নির্জনতা, কল্পনাশক্তি, অন্তর্দৃষ্টি, ঐশীজ্ঞান, বাস্তবলব্ধ
জ্ঞান, প্রকৃতির সান্নিধ্য একত্র করে একজন মানুষ স্বর্গের পথে ধাবিত হতে পারে
No comments:
Post a Comment