মন আমি যখন এক নিমিষে পুরো বই শেষ করতে চাই
তুমি আমার পবিত্র ইচ্ছাতে
কেন বাধা দাও?
কেন আমার মন বারবার ভেঙে যায় ?
কিছু মানুষের বেশধারী ইবলিশ শয়তানের
কথায়
যারা সৎ ভাবে উপার্জন করতে জানে না
জীবন
যাদের চলে গেল শয়তানের গোলামী করতে
যাদের আপাদমস্তক পুরোটাই কপটাতে পরিপূর্ণ
মন ওইসব
শয়তানের কথা আমার মনের ক্যানভাস থেকে বিলুপ্ত করে দাও
মন তুমি আমাকে পবিত্রতার দিকে
ধাবিত করো
মন তুমি আমাকে ইবলিশ শয়তানের উপর বিজয়ী করো
মন তুমি আমায় সঠিক মনোযোগ দান করো
মন তুমি আমাকে সর্বাবস্থায় অখণ্ড মনোযোগ দাও
সুস্থ মস্তিষ্ক নিয়ে
বাঁচার তৌফিক দাও প্রভু
No comments:
Post a Comment